বিভাগ এবং সিলেবাস
প্রি-হিফয বিভাগ
প্লে - ১ম শ্রেণির মধ্যে তাজবিদসহ কায়দা, আমপারা ও নাযেরা কমপ্লিট হবে। ইনশাআল্লাহ
হিফয + জেনারেল বিভাগ
২য় - ৫ম শ্রেণির মধ্যে তাজবিদ-মাখরাজ এবং সিফাতসহ হিফয কমপ্লিট হবে। ইনশাআল্লাহ
স্পেশাল নাযেরা বিভাগ
কায়দা, আমপারা ও নাযেরা শেষ করতে সর্বোচ্চ সময় লাগবে ১ বছর। ইনশাআল্লাহ
স্পেশাল হিফয বিভাগ
আন্তর্জাতিক মানের হাফেয হতে সর্বোচ্চ সময় লাগবে ২-৩ বছর। ইনশাআল্লাহ
হিফয রিভিশন বিভাগ
সম্পূর্ণ কুরআন ইয়াদ করতে সর্বোচ্চ সময় লাগবে ১ বছর। ইনশাআল্লাহ
মুসাবাক্কাহ বিভাগ
জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে ইনশাআল্লাহ
কেন আপনার সন্তানকে মারকাযুল কুরআনে পড়াবেন!
মারকাযুল কুরআন এমন একটি নির্ভরযোগ্য ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কুরআন শিক্ষার পাশাপাশি আদব, আখলাক ও নৈতিক চরিত্র গঠনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
আমাদের লক্ষ্য হলো এমন প্রজন্ম গড়ে তোলা, যাদের জ্ঞান, চরিত্র ও আচরণ হবে সমাজের জন্য অনুসরণীয়।
আমরা বিশ্বাস করি—শুধু জ্ঞান নয়, উত্তম চরিত্রই একজন মানুষকে সত্যিকার অর্থে মহান করে তোলে।
হিফয এবং জেনারেল একই সাথে পড়ানো হয়।
যারা স্পেশাল হিফয পড়াতে চান, তাদের সন্তান একদম স্বল্প সময়ে আন্তর্জাতিক মানের হাফেজ হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে পারবে। ইনশাআল্লাহ
প্লে থেকে ১ম শ্রেণির মধ্যে মানসম্মত নাজেরা এবং ২য় থেকে ৫ম শেণির মধ্যে আন্তর্জাতিক মানের হাফেজ হতে পারবে ইনশাআল্লাহ।
যাদের সন্তানকে, সঠিক গাইড লাইন ফলো করে, সু- শিক্ষায় শিক্ষিত করতে চান, আপনাদের জন্যই মারকাযুল কুরআন মাদরাসা।
মনে রাখবেন! একটি সুসজ্জিত গাইডলাইন আপনার সন্তানকে কাঙ্খিত লক্ষে পৌছে দিতে পারে।
জেনারেল বিভাগ সম্পর্কে জানতে ক্লিক করুন।
✿ বিষয় ভিক্তিক যোগ্য শিক্ষক দ্বারা পাঠদান।
✿ প্রথম শ্রেণি থেকে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা।
✿ আরবি, ইংরেজি ও শুদ্ধ বাংলা ভাষায় দক্ষ করে গড়ে তোলা হয়।
✿ তৃতীয় শ্রেণি থেকে আরবি ক্লাসে আরবি, ইংরেজি ক্লাসে ইংরেজি এবং বাংলা ক্লাসে শুদ্ধ বাংলা ভাষায় সুন্দর সাবলীল ভাবে কথা বলা বাধ্যতামূলক।
✿ প্রতি শ্রেণিতে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী ভর্তি করানো হয়।
✿ পঞ্চম শ্রেণির মধ্যে হিফয সমাপন হবে ইনশাআল্লাহ।
✿ ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করা হয়।
✿ ইংলিশ ভার্সন (স্বল্প পরিসরে)
✿ সাপ্তাহিক রিভিশন ক্লাস ও মাসিক পরীক্ষার মাধ্যমে মানোন্নয়ন ।
✿ অমনোযোগী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা।
✿ আদর, সোহাগ ও উৎসাহের মাধ্যমে পাঠদান।
✿ উত্তম আদব-আখলাক শিক্ষার লক্ষে ইসলামিক স্কলারদের মাধ্যমে নসিহা প্রোগ্রামের ব্যবস্থা।
আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চারা দুইটা কারিকোলামে আনন্দচিত্তে পড়াশোনা করছে। কোন চাপ/প্রেসার ছাড়াই। একটা কারিকুলামে ও পড়ার সুযোগ আছে।
• এটা গতানুগতিক ধারার বাইরের ভিন্নধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান!
• শুধু সাহস করুন গর্ব করতে পারবেন আপনার সন্তানকে নিয়ে। ইনশাআল্লাহ
হিফয বিভাগ সম্পর্কে জানতে ক্লিক করুন।
✿ আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
✿ পিছনের পারাগুলো সম্পূর্ণ ইয়াদ ধরে রেখে সামনে সবক প্রদান করা হয়।
✿ ইয়াদ মজবুত করার লক্ষে দৈনিক প্রশ্নত্তর ও নামাজে তিলাওয়াতের ব্যবস্থা।
✿ খতমী ছাত্রদের জন্য স্বল্প সময়ে এক বসায় সম্পূর্ণ কুরআন নির্ভূলভাবে শোনানোর ব্যবস্থা।
✿ বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য উপযোগী করে গড়ে তোলা হয় ।
✿ মাসিক হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠান।
✿ মাসিক সবিনা ও মাসিক পরীক্ষার মাধ্যমে মানোন্নয়ন।
✿ অমনোযোগী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা।
✿ আদর, সোহাগ ও উৎসাহের মাধ্যমে পাঠদান।
✿ শীতাতপ নিয়ন্ত্রীত ক্লাস রুম।
আবাসন ব্যবস্থা সম্পর্কে জানতে ক্লিক করুন।
আধুনিক ও উন্নতমানের হোস্টেল ব্যবস্থা
বাচ্চাদের থাকার জন্য আলাদা আলাদা সিঙ্গেল খাট।
২৪ ঘন্টা অজু ও গোসলখানায় ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা।
২৪ ঘন্টা নরমাল, গরম ও ঠান্ডা খাবার পানির ব্যবস্থা।
প্রতিদিন বাচ্চাদের জামা কাপড়, বেডশীট, বালিশের কভার, মশারি, ধৌত করে ইস্ত্রী করে দেয়া হয়।
তিনবেলা স্বাস্থ্যসম্মত খাবার এবং তিনবেলা রুচি সম্মত নাস্তা দেয়া হয়।
বাচ্চাদের বিছানা পত্র গুছিয়ে দেয়া হয়।
নিজস্ব জেনারেটরের মাধ্যমে ২৪ ঘন্টা বিদ্যুৎ সার্ভিস।
প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান।
শারীরিক শাসন মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, ( তবে যতটুকু শাসন না করলে মূল উদ্দেশ্য ব্যাহত হবে ততটুকু শাসন রয়েছে )
২৪ ঘন্টা সিসি ক্যামেরায় মনিটরিং।
সকল অভিভাবকদের নিয়ে একটি whatsapp গ্রুপ রয়েছে সেখানে সকল আপডেট জানানো হয়।
গোসলের পর বাচ্চাদের কাপড় গুলো শুকিয়ে বিকালে তাদের হাতে পৌঁছে দেয়া হয়।
রাত-দিন 24 ঘন্টা যেকোনো সময় বাচ্চা অসুস্থ হলে হসপিটালাইজস্টের সুব্যবস্থা।
প্রতি বৃহস্পতিবার সেমিনারের ব্যবস্থা।
প্রতিষ্ঠানের বাচ্চাদের জন্য শতভাগ নিরাপদ আবাসিক ব্যবস্থা।
এক কথায়, বাচ্চাদের ভালোলাগার মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানে সারা দেশ থেকে যাতায়াতের সুব্যবস্থা।
শীতাতপ নিয়ন্ত্রীত ( সীমিত আসন )
আপনি কি এখনো ভাবছেন আপনার সন্তানকে ভর্তি করবেন কি না
মানুষের জীবনের সুস্পষ্ট দুটি অধ্যায়- ইহকাল ও পরকাল। উভয় জীবনের সফলতাই মানব জীবনের সফলতা।
আর এই সফলতার একমাত্র মাধ্যম হলো দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা, যার মাধ্যমে নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা যায়।
একটি শিশু সর্বপ্রথম মায়ের কাছেই শিক্ষা লাভ করে। মাতৃ জাতির দ্বীনি শিক্ষা তথা সু-শিক্ষায় শিক্ষিত হওয়া মানেই একটি জাতি, একটি দেশ শিক্ষিত হওয়া।
তাই একটি শিশুকে ইসলামী শিক্ষাদানের পাশাপাশি আধুনিক শিক্ষার মাধ্যমে শারীরিক ,মানসিক ও প্রযুক্তিগতভাবে বলিষ্ঠ করে গড়ে তোলা প্রয়োজন।
আজকের শিশু আগামী দিনের কর্ণধার। প্রতিটি শিশুই অফুরন্ত সম্ভাবনা নিয়ে দুনিয়াতে আগমন করে। শিশুর এ সম্ভাবনা উপযুক্ত পরিবেশ , যথাযথ পরিচর্যা , উত্তম শিক্ষার মাধ্যমে পর্যায়ক্রমে বিকাশ লাভ করে।
সু-শিক্ষা জাতির মেরুদন্ড, ধর্ম জাতির প্রাণ। প্রাণহীন মেরুদন্ড যেমন কোনও কাজে আসে না, তেমনি ধর্মহীন শিক্ষাও আদর্শ মানুষ গড়ার সফলতা দেখতে পারে না।
তাই দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত ব্যবস্থার মাধ্যমে একজন শিক্ষার্থীর ব্যক্তিসত্তা এবং বিকাশের পথ উন্মুক্ত হবে, ঈমান দৃঢ় হবে, চরিত্র হবে সুন্দর, সমাজের দায়িত্ব পালনের অনুভূতি হবে সুতীব্র, পরকালের জবাবদিহিতার ভয় সদা জাগ্রত থাকবে অন্তরে।
অতএব, উভয় জগতের সফলতার জন্য একটি পূর্ণাঙ্গ ও সফল শিক্ষা ব্যবস্থার প্রণয়ন ও বাস্তবায়ন করা সময়ের অনিবার্য দাবী।
আর সেই দাবিকে সামনে রেখে মারকাযুল কুরআন মাদরাসার পথ চলা। এ পথ চলায় আপনিও হতে পারেন আমাদের সহযাত্রী।
ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আমরা আপনার সন্তানের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখি।
আমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রত্যয়ী , আমরা সচেষ্ট আপনার আস্থা মূল্যায়নে। আমরা সমর্পিত মহান আল্লাহর সমীপে।
জাযাকুমুল্লাহ খাইরান
━━━━━━ • ✿ • ━━━━━━
