Pre-Hifz Section

প্লে থেকে ১ম শ্রেণি—শিশুর শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে কুরআন শিক্ষার একটি শক্ত ভিত্তি গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। প্রি-হিফয বিভাগে যত্ন ও পরিকল্পিত পদ্ধতিতে শিক্ষার্থীদের তাজবিদসহ কায়দা, আমপারা ও নাজেরা শুদ্ধভাবে শেখানো হয়।

শৈশব থেকেই কুরআনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি, শুদ্ধভাবে কুরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা এবং ভবিষ্যতে হিফযের জন্য প্রয়োজনীয় মানসিক ও শিক্ষাগত প্রস্তুতি তৈরি করা হয়।

আজকের সুন্দর ভিত্তিই আগামী দিনের একজন যোগ্য হাফেজ তৈরির প্রথম ধাপ।
ইনশাআল্লাহ, সঠিক পরিচর্যা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনার সন্তান কুরআনের আলোয় আলোকিত হয়ে বেড়ে উঠবে।